পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াল সরকার, জনগণের পকেটে নতুন চাপ
35

মুন্সিগঞ্জ, ৩ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্যহার ঘোষণা করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খুচরা বা গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে।

নতুন এ মূল্যবৃদ্ধির ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতের গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে অতিরিক্ত ব্যয় গুনতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে উৎপাদন খরচ বাড়ার কারণে বিভিন্ন পণ্য ও সেবার মূল্যেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিইআরসি। ওই গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি বিভিন্ন হারে মূল্য বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিটে ৮৫ পয়সা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১ টাকা ৭৭ পয়সা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১ টাকা ৫৪ পয়সা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১ টাকা ৯৮ পয়সা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১ টাকা ৩৯ পয়সা এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল।

দীর্ঘদিন পর বিদ্যুতের এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে নতুন করে ব্যয়ের চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন ভোক্তা অধিকারকর্মী ও অর্থনীতিবিদরা

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ