পদ্মা সেতুর ড্রেজার নষ্ট, ক্ষতিপূরণ দাবি
133

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে খননে ব্যবহৃত পদ্মা সেতুর একটি ড্রেজার ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ দাবি করেছে এর মালিক সিনোহাইড্রো।

শুক্রবার সকালে ড্রেজিং করার সময় ‘কুসুমকলি’ নামের একটি ফেরি ড্রেজারটির উপর উঠে পড়ে বলে জানান বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) মো. সুলতান আহম্মেদ খান।

তিনি বলেন, সংকীর্ণ রুটে ড্রেজিংকালে ফেরি চলার কারণে এই দুর্ঘটনা ঘটে। ড্রেজিং চলবে বলে শুক্রবার সকাল থেকে ফেরি পারাপার বন্ধ রাখার কথা থাকলেও বিআইডব্লিউটিসি ফেরি চলাচল অব্যাহত রেখেছিল। ড্রেজারের মালিক সিনোহাইড্রো ক্ষতিপূরণ দাবি করেছে বলে জানিয়ে প্রকৌশলী সুলতান বলেন, ক্ষতিপূরণ নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে দরকষাকষি চলছে।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান বলেন, ঘাটে যানবাহন আটকে থাকায় নতুন একটি চ্যানেল দিয়ে কয়েকটি ফেরি চলাচল করলেও সকাল ১০টার পর সব ধরনের ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে। ওই নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নদীর গভীরতা কম থাকায় গত ২০ অগাস্ট থেকে বিআইডব্লিউটিসির রো রো ফেরি চলাচল বন্ধ ছিল বলে ঈদ উপলক্ষে সিনোহাইড্রোর সহযোগিতায় খননের উদ্যোগ নেয় সরকার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ