পঞ্চসারে দোকানের নামে অবৈধ কারেন্ট জাল ব্যবসা
মুন্সিগঞ্জ, ১৩ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে পাটের তৈরি ছালা বিক্রির দোকানের আড়ালে ভেতরে মেশিন বসিয়ে চলছিলো অবৈধ কারেন্ট জাল ব্যবসা। এমস খবরে সেখানে অভিযান চালিয়ে ৬৮০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল, ৬ হাজার পিস ববিন ও ৬ হাজার ১ শত পিস রেল জব্দ করেছে নৌ-পুলিশ। আজ শনিবার (১৩ মার্চ) সকালে বিনোদপুর জেলে পাড়া এলাকায় এই অভিযানে ৭ লক্ষ ৩ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল, ববিন ও রেল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি মুক্তারপুর নৌ পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন...
120
মুন্সিগঞ্জ, ১৩ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে পাটের তৈরি ছালা বিক্রির দোকানের আড়ালে ভেতরে মেশিন বসিয়ে চলছিলো অবৈধ কারেন্ট জাল ব্যবসা। এমস খবরে সেখানে অভিযান চালিয়ে ৬৮০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল, ৬ হাজার পিস ববিন ও ৬ হাজার ১ শত পিস রেল জব্দ করেছে নৌ-পুলিশ।
আজ শনিবার (১৩ মার্চ) সকালে বিনোদপুর জেলে পাড়া এলাকায় এই অভিযানে ৭ লক্ষ ৩ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল, ববিন ও রেল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি মুক্তারপুর নৌ পুলিশ।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন খাঁন।




