নারায়ণগঞ্জ থেকে অপহৃত ছাত্রী মুন্সিগঞ্জে উদ্ধার
২৩১

মুন্সিগঞ্জ, ২৩ জানুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নারায়ণগঞ্জের বন্দর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় আবদুল হাকিম নামে এক যুবককে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বন্দর থানার কাইতাখালী এলাকার বাসিন্দা ও নবীগঞ্জ গার্লস স্কুলের ছাত্রী গত ১৫ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে আব্দুল হাকিম তাকে অপহরণ করে। এ ব্যাপারে অপহৃতা স্কুলছাত্রীর বড় বোন বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ