দুঃস্থ নারীদের মাঝে টংগিবাড়ী ছাত্রলীগের ‘ঈদ উপহার’
227

মুন্সিগঞ্জ, ১৬ মে, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দুঃস্থ পরিবারের নারীদের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকালে উপজেলার হাসাইল চরাঞ্চল সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ৭৫টি পরিবারে মাঝে এসব শাড়ি বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন বীর মুক্তিযোদ্ধা আবু হায়াত খান।

উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান খানের নেতৃত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাচঁগাও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পারবেজ পাইক জিসান, সাধারণ সম্পাদক মানিক বেপারী, বেতকা ছাত্রলীগের সভাপতি কাউসার খান, যশলং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, পিথুল শিকদার, শাকিল আহমেদ, দুলাল প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ