ঢাকায় মাদরাসা শিক্ষক প্রশিক্ষণে মুন্সিগঞ্জের আবুল হাসান প্রথম
231

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

‘মুন্সিগঞ্জ আর্দশ আলিম মাদরাসা’র সহকারি সুপার মো. আবুল হাসান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) এর ১১৬ তম ব্যাচ সুপার ও সহ-সুপারদের শিক্ষা প্রশাসন ও ব্যাবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে ৪৭ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে এ প্লাস সহ সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন।

মাওলানা মো. আবুল হাসান পহেলা মার্চ ১৯৭৭ সালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়া কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মুন্সী কাদির পুর আলিম মাদ্রাসায় সহকারী মৌলভি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি পহেলা মার্চ ২০২৪ সালে মুন্সিগঞ্জ আদর্শ মাদ্রাসায় সহকারি সুপার হিসেবে যোগদান করেন।

তার সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের মুন্সিগঞ্জ জেলার সভাপতি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজিসহ মুন্সিগঞ্জ আর্দশ আলিম মাদরাসার গভর্নিং বডি, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ