মুন্সিগঞ্জে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ ১৪ মামলার আসামি পলাতক ইলিয়াস গ্রেপ্তার
22

মুন্সিগঞ্জ, ২৪ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ ১৪টি মামলার আসামি এবং ৫টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইলিয়াস ভূইয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে পঞ্চসার ইউনিয়নের জিএসতলা এলাকা থেকে ইলিয়াস ভূইয়াকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ইলিয়াস ভূইয়া সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর এলাকার মাহবুব ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ ১৪টি মামলা রয়েছে এবং আরও ৫টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ