ডাকাতির গুজব ছড়ানোয় মুন্সিগঞ্জে যুবক আটক
মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল, ২০২০, আমিনুল ইসলাম (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের জলিল গাইনের পুত্র এবাদুল গাইন (২৮) কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হাসাইল বাজার থেকে তাকে আটক করে টংগিবাড়ী থানা পুলিশ।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার পাঁচগাও ও পার্শবর্তী লৌহজং উপজেলার কলমা গ্রামে ডাকাত পড়েছে বলে এবাদুল গাইন ফেইসবুকে ষ্ট্যটাস দেন।
সেই ষ্ট্যটাসের সুত্র ধরে আশেপাশের কয়েকটি গ্রামে মুহুর্তেই আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ রাতেই কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে।
পরবর্তিতে তারা খোজ নিয়ে দেখে পুরো বিষয়টি গুজব। গতকাল রাতের সৃষ্ট গুজবের সুত্র ধরে পুলিশ আজ মঙ্গলবার রাতে এবাদুলকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য এবাইদুল নামের একজনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, কলমা ও পাঁচগাঁও এলাকায় ডাকাতি হচ্ছে এরকম একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায় সে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।





