১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:১৭
জাতীয় শিক্ষা সপ্তাহ: ঢাকা বিভাগে বাংলা রচনায় প্রথম মুন্সিগঞ্জের দিয়া সাহা
খবরটি শেয়ার করুন:
219

মুন্সিগঞ্জ, ১৮ জানুয়ারি ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখেছে মুন্সিগঞ্জের কৃতি শিক্ষার্থী দিয়া সাহা।

প্রতিযোগিতায় ‘বাংলা রচনা’ বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সে ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।

দিয়া সাহা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিভাগীয় পর্যায়ে এই সাফল্যের পর দিয়া সাহা এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছে, যেখানে সে ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করবে।

​দিয়া সাহার এই অসামান্য সাফল্যে তার বিদ্যালয় রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং সহপাঠীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দিয়ার এই অর্জন পুরো মুন্সিগঞ্জ জেলার গর্ব। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে দিয়া সাহা এখন নিজেকে প্রস্তুত করছে। এই প্রতিযোগিতায় সাফল্যের ধারা অব্যাহত রাখতে সে এবং তার পরিবার সংশ্লিষ্ট সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছে।