জমে উঠেছে মুন্সিগঞ্জের সবচেয়ে বড় কোরবানির হাট (ভিডিওসহ)
মুন্সিগঞ্জ, ১৯ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে কোরবানির হাটে পুরোদমে শুরু হয়েছে পশু বিক্রি। ক্রেতাদের সমাগমে জমে উঠেছে কোরবানির হাট। এবছর মুন্সিগঞ্জের সবচেয়ে বড় হাট হয়েছে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে। ১ কোটি ৩৫ লাখ টাকায় এই হাটের ইজারা নিয়েছেন স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বেপারি। যেটি খেতেরপাড়া হাট নামেই বেশি পরিচিত।
হাট ঘুড়ে দেখা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলা সহ আশপাশের জেলা থেকেও ঈদে পছন্দের সেরা পশুটি কিনতে ভিড় করছেন ক্রেতারা। হাটে ৫-৬ হাজার গরু ও খাসি রয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, এবছর মুন্সিগঞ্জে ৩৬টি কোরবানির হাট বসেছে। এর মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৫টি, গজারিয়ায় ৪টি, টংগিবাড়ীতে ১০টি, লৌহজংয়ে ৪টি, সিরাজদিখানে ৮টি ও শ্রীনগরে ৫টি কোরবানির হাট বসেছে। বিক্রি হচ্ছে অনলাইনেও।
ইছামতি-২ নদীর পাশে নির্মল খোলামেলা পরিবেশে খেতেরপাড়া হাট থেকে নৌপথ ও সড়কপথে পশু আনা নেয়ার সুবিধা থাকায় ফরিদপুর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রং ও প্রজাতীর ছোট গরু, বড় গরু নিয়ে হাটে এসেছেন পশু বিক্রেতারা। গরুর পাশাপাশি হাটে উঠেছে বিভিন্ন সাইজের খাসি।
কোরবানি আসলেই ঐতিহ্যবাহী এই হাটে ৫-৭ হাজার পশু বিক্রি হয়। নিজেদের পছন্দমত দামে গরু বিক্রি করতে পেওে খুশি পশু বিক্রেতারাও।
হাটের ইজারাদার আনোয়ার হোসেন বেপারি বলেন, হাটে সরকারি নিয়ম অনুযায়ী হাসলি আদায় করা হচ্ছে। এছাড়া চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানাতে হাট কতৃপক্ষ যথেষ্ট চেষ্টা করছে।


