জঙ্গী রুখতে জীবন দিবেন মুন্সিগঞ্জের গ্রাম পুলিশের সদস্যরা
137

জীবন দিয়ে হলেও জঙ্গিবাদ নির্মূলে প্রস্তুত রয়েছেন মুন্সীগঞ্জের গ্রাম পুলিশের সদস্যরা।

মঙ্গলবার দুপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে চৌকিদারি প্যারেড ও মতবিনিময় সভার আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

জেলা পুলিশ লাইনসের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিক ও গ্রাম পুলিশের সদস্যরা আলোচনা করেন।

জেলা গ্রাম পুলিশের বক্তারা বলেন, এই দেশকে রক্ষার জন্য তাঁরা জীবন দিতেও প্রস্তুত রয়েছেন। দেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করতে জীবন দিতে তাঁরা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবেন না।

জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, সদর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কায়সার রিজভী কোরায়েসী, শ্রীনগর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামসুজ্জামান বাবু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আবু বক্কর সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুন্সিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা ও জেলার ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ