চোখের আলো না থাকলেও জ্ঞানের আলোয় এগিয়ে ওরা ৭ জন
112

চোখের আলো না থাকলেও এবারের এইচএসসি পরীক্ষার ফলে ঠিকই আলো ছড়িয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী সাত পরীক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা। পরীক্ষায় সবাই পাস করেছেন। এ ছাড়া শারীরিক প্রতিবন্ধী দুই শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন।

দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন- নাটোর এনএস সরকারি কলেজের শিবনাথ কুমার সরকার, তার জিপিএ ৩ দশমিক ৮৩; পাবনা কলেজের আজিজুল হক পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৩৩ এবং শাখাওয়াত হোসেন পেয়েছেন জিপিএ ৩ দশমিক ৫০। পাবনার শহীদ বুলবুল গভ. কলেজের দুরুল হুদা পেয়েছেন জিপিএ ৪ দশমিক ২৫। একই কলেজের নুরুল ইসলাম পেয়েছেন জিপিএ ৩ দশমিক ৩৩, মোবারক হোসেন পেয়েছেন জিপিএ ৪ ও ওয়াসিম আকরাম পেয়েছেন জিপিএ ৩ দশমিক ৯২।

শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে পাবনার শহীদ বুলবুল গভ. কলেজের আজিজুল হাকিম পেয়েছেন জিপিএ ৫ এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের আশরাফুল হক সরকার জিপিএ ২ দশমিক ৩৩ পেয়ে পাস করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ