১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:৪৯
গিনেজ বিশ্ব রেকর্ডসে মুন্সিগঞ্জের শাহ্‌ সিমেন্ট
খবরটি শেয়ার করুন:
177

মুন্সিগঞ্জ ৪ ডিসেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বিশ্বের সবচেয়ে বড় ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) স্থাপন করে গিনেজ বুকের রেকর্ডে জায়গা করে নিয়েছে মুন্সিগঞ্জের শাহ্ সিমেন্ট ফ্যাক্টরি।

রোববার বাংলাদেশের অন্যতম শীর্ষ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই ভার্টিক্যাল রোলার মিলের গ্রাইন্ডিং টেবিল ডায়ামিটার ৮ দশমিক ০৮ মিটার এবং রোলার টেবিল ডায়ামিটার ২ দশমিক ৬৪ মিটার। ছয়টি রোলার সমন্বিত এই ভিআরএম প্রতিদিন ১৫ হাজার এবং বছরে ৬০ লাখ টন সিমেন্ট উৎপাদন করতে সক্ষম।

শাহ সিমেন্ট জানিয়েছে, সিমেন্ট উৎপাদনে একই সঙ্গে আকারে বৃহৎ এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ের উদাহরণ পৃথিবীতে এটাই প্রথম। এ কারণে এই ভিআরএমকে ‘পৃথিবীর একক বৃহত্তম’ হিসেবে সত্যায়িত এবং নথিভুক্ত করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস।

বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর মধ্যে মুন্সিগঞ্জে সর্বাধিক সিমেন্ট ফ্যাক্টরী ও কোল্ডস্টোরেজ রয়েছে। এছাড়া এ অঞ্চলে অসংখ্য রাইস মিল, অয়েল মিল, ডাল মিল, ময়দার মিল রয়েছে যা মিরকাদিম বন্দরকে ঘিরে গড়ে উঠেছে। এই মিরকাদিম বন্দর অতীতেও পাক-ভারত উপমহাদেশে একটি বৃহৎ বন্দর হিসাবে খ্যাতি ছিল।

সম্প্রতি মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে অবস্থিত শাহ সিমেন্টের নাম উঠেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশ্বের সবচেয়ে বড় ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) স্থাপন করে এই রেকর্ড গড়েছে সিমেন্ট উৎপাদনে বাংলাদেশের অন্যতম শীর্ষ এই প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বাংলাদেশের সিমেন্ট শিল্প পৌঁছে গেল নতুন এক মাইলফলকে।

বিশ্বের সবচেয়ে বড় ভিআরএম প্রযুক্তি সম্পর্কে এফএলস্মিথের ভাইস প্রেসিডেন্ট সরেন হোম বলেন, ”আমাদের যে ওকে মিলটি বাংলাদেশের শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজে স্থাপিত হয়েছে, একক মিল হিসেবে এই সময়ে তা বিশ্বে সর্ববৃহৎ। আমরা আশা করি, এর ফলে তারা গ্রাহকদের আরও উন্নত প্রযুক্তিতে উৎপাদিতে সিমেন্ট সরবরাহে সক্ষম হবেন।”

গিনেজ রেকর্ডে জায়গা করে নেওয়ার প্রতিক্রিয়ায় শাহ সিমেন্ট মূল প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের পরিচালক (ব্র্যান্ড মার্কেটিং) নওশাদ চৌধুরী বলেন, ”১৫ বছরেরও বেশি সময় ধরে সবচেয়ে বেশি সংখ্যক ক্রেতা নিজের বাড়ি নির্মাণে শাহ্ সিমেন্টের ওপর আস্থা রেখেছেন। ক্রেতাদের এই অবিচল আস্থা আমাদের অনুপ্রাণিত করেছে এক বড় স্বপ্ন দেখার; শাহ্ সিমেন্টকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে।”

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা