গজারিয়ায় বেড়েছে গরু চুরি: আতংক পরিবারে
141

মুন্সীগঞ্জে গজারিয়ায় গত মঙ্গলবার দিবাগত রাতে এক বাড়িতে থেকে দুটি গরু চুরি হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

চুরির ঘটনাটি ঘটেছে উপজেলা আওতাধীন ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মো: কাদির মুন্সীর ছেলে মো: মহশিন মুন্সীর এর বাড়িতে। চুরি হয়ে যাওয়া গরু আনুমানিক মূল্য দেড় লক্ষাধীক টাকা বলে জানা গেছে।

জানা যায়, ওই বাড়ির মহশিন মুন্সী প্রতিদিনের মতো রাতের খাওয়ার সেরে গরম্ন গুলো গোয়াল ঘরে বেঁধে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো একসময় চোর গরু গুলো নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে চুরির ব্যাপারে গৃহস্থ পরিবারটি নিশ্চিত হয়। চুরি হয়ে যাওয়া গরুর মধ্যে একটি দুধেল গাভী ও একটি গর্ভবতী গরু রয়েছে।

গত তিনবছর ধরে চোর ডাকাতের আতঙ্কে গ্রামবাসীর রাতজেগে পাহারা দিয়েও গরু রক্ষা করতে পারছেনা। চোরের দল বিভিন্ন কৌশলে গোয়াল ঘর থেকে গরু বের করে নিয়ে যাচ্ছে। এতে করে এলাকার গবাদী পশু পালনকারী গৃহস্থদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ