১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | ভোর ৫:৫৮
ক্যান্সার আক্রান্ত ছাত্রের পাশে জেলা ছাত্রলীগ সাঃ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল
খবরটি শেয়ার করুন:
64

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এন.বি.এম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী’র ছাত্র রিয়াদ হোসেনের ক্যান্সার আক্রান্ত সংক্রান্ত ও তার জন্য আর্থিক সাহায্য চেয়ে গতকাল ২৯অগাষ্ট শনিবার দুপুরে মুন্সীগঞ্জের স্থানীয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুর এ সংবাদ (মুন্সীগঞ্জ সদরে ক্যান্সার আক্রান্ত কিশোরের জন্য সাহায্যের আবেদন) প্রকাশের পর একই দিন রাতে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল তার ব্যাক্তিগত ফেইসবুক এ্যকাউন্ট থেকে আক্রান্ত ছাত্রের পাশে থাকার ঘোষনা দেন।

এবিষয়ে জানতে চাইলে ৩০অগাষ্ট রবিবার দুপুরে জেলা ছাত্রলীগের সদ্যনির্বাচিত এই নেতা আমার বিক্রমপুর কে বলেন, মানবতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধর্ম। বিপদে মানুষের পাশে দাড়ানোটাও ভাঙ্গের ব্যাপার। তাছাড়া একজন ছাত্রের পাশে দাড়ানো আমার কর্তব্য।

তিনি এসসময় সামর্থ্যনুযায়ী অন্যদেরও এই ছাত্রের পামে দাড়ানোর অনুরোধ করেন।

 

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা