১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:০৩
কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
খবরটি শেয়ার করুন:
194

মুন্সিগঞ্জ, ১৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাহানা আখতার।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য এইচ এম আক্তার হোসেন। আরও উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক লিয়াকত
হোসেন,মো.তোহা মিয়া আখন,সিনিয়র শিক্ষক পরিমল চন্দ্র ঢালী, রেজুনা খাতুন, নাসরিন সুলতানা, মোহাম্মদ তোয়াহা, দিলীপ কুমার গোস্বামী।

কলেজ শাখার প্রভাষক মো. শামসুল আলম, খুশিলাল রায়, মো.ফরহাদ মিয়া, কামাল হোসেন, নসুরাইয়া ইয়াসমিন, মো. জহিরুল ইসলাম, তানজিল হোসেন।

জানা যায়, এবছর ৩জন এ প্লাসসহ ১১১ জন শিক্ষার্থী এসএসসিতে কৃতকার্য হয়। বৃহস্পতিবার তাদের প্রত্যেককে সংবর্ধনা দেওয়া হয়।