জুলাই গনঅভ্যুত্থানের সকল শহিদদের স্মরণে হরগঙ্গা কলেজে ছাত্রদলের স্মরণসভা
236

মুন্সিগঞ্জ, ১৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে ‘জুলাই-আগস্ট ঐতিহাসিক গনঅভ্যুত্থানে সকল শহীদদের স্বরণে’ স্বরণ সভা পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি হরগঙ্গা কলেজ শাখা।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় কলেজের শহীদ জিয়াউর রহমান হলের হলরুমে এই সভা হয়।

কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থিয়েল, কলেজ শাখা ছাত্রনেতা আল হৃদয়, পারভেজ আহমেদ, রোকনোদ্দৌলা রাফসান, তালহা জাবেরসহ অন্যান্যরা।

স্বরন সভা শেষে সকল শহীদের জন্য বিশেষ দোয়া পরিচালিত হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ