করোনা: টংগিবাড়ীর হাসাইলে ২০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ
140

মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২০, আপন সরদার (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ঃ৩০ টায় হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রতিজনে ১০ কেজি চাল, ১ কেজি পিয়াজ,১কেজি বুট ও ১ কেজি সবজি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার কাউসার আহম্মেদ, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ