করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ২০ জন সহ মোট ১৬৬১
মুন্সিগঞ্জ, ১৭ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে আজ আরও ২০ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৬৬১ জন। মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বুধবার (১৭ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৮ জন ও লৌহজং উপজেলার ১২ জন। মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বুধবার, ১৭ জুন, ২০২০ইং উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থমুন্সিগঞ্জ সদর৭১৯২০১৫৪গজারিয়া১৫৮-৫০টংগিবাড়ী১৩৩৮৩১লৌহজং২৩৫৫২৬সিরাজদিখান২৫৮৫৭৭শ্রীনগর১৫৮১৫৬ সর্বমোট- ১৬৬১সর্বমোট- ৩৯সর্বমোট- ৩৯৪সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১৭ জুন) ৭৮৭৯ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৭২৮৬ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে...
139
মুন্সিগঞ্জ, ১৭ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ২০ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৬৬১ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বুধবার (১৭ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৮ জন ও লৌহজং উপজেলার ১২ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বুধবার, ১৭ জুন, ২০২০ইং
| উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
| মুন্সিগঞ্জ সদর | ৭১৯ | ২০ | ১৫৪ |
| গজারিয়া | ১৫৮ | – | ৫০ |
| টংগিবাড়ী | ১৩৩ | ৮ | ৩১ |
| লৌহজং | ২৩৫ | ৫ | ২৬ |
| সিরাজদিখান | ২৫৮ | ৫ | ৭৭ |
| শ্রীনগর | ১৫৮ | ১ | ৫৬ |
| সর্বমোট- ১৬৬১ | সর্বমোট- ৩৯ | সর্বমোট- ৩৯৪ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১৭ জুন) ৭৮৭৯ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৭২৮৬ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৬৬১, মৃত ৩৯, সুস্থ ৩৯৪ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৫৯৩ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।






