করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৫১ জন সহ মোট ২১০৬
132

মুন্সিগঞ্জ, ৩০ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৫১ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২১০৬ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (৩০ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ২০ জন, টংগিবাড়ী উপজেলার ৫ জন, সিরাজদিখান উপজেলার ৫ জন, লৌহজং উপজেলার ৭ জন ও গজারিয়া উপজেলার ১৪ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৮৯৩২৪২০০
গজারিয়া২২৬৮০
টংগিবাড়ী১৯৬৫৪
লৌহজং২৮৬১১২
সিরাজদিখান৩১৭১৮৭
শ্রীনগর১৮৮৮২
 সর্বমোট- ২১০৬সর্বমোট- ৫০সর্বমোট- ৭১৫
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে গতকাল পর্যন্ত (৩০ জুন) ১০৩০৭ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৯৪৫ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২১০৬, মৃত ৫০, সুস্থ ৭১৫ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৬২ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ