১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:১০
এবারও ঈদ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাড়ালো ‘বেঙ্গল বন্ধন ফাউন্ডেশন’
খবরটি শেয়ার করুন:
245

মুন্সিগঞ্জ, ২৮ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গতবারের মত এবারও পোলার চাল, চিনি, নুডলস ও দুই পদের সেমাই নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে মুন্সিগঞ্জের বেঙ্গল বন্ধন ফাউন্ডেশন।

শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের, পূর্ব বাঘড়া, তালুকদার বাড়ি, মাঘঢাল ও  গ্রামের প্রায় শতাধিক পরিবারের

আজ শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের পূর্ব বাঘড়া, পশ্চিম বাঘড়া, মধ্য বাঘড়া, মাঘঢাল, তালুকদার বাড়ী ও শ্যামসিদ্ধি ইউনিয়ন এর কয়কীর্তন এলাকার শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. শাহ্আলম হোসেন, উপদেষ্টা মো. রোমান বেপারী, সাধারণ সম্পাদক সায়মন আল হাসান (এসবি), কোষাধ্যক্ষ সিয়াম মোড়ল, প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, দপ্তর সম্পাদক সালমিন হোসেন বেপারী, সস্মানিত সদস্য মো. সাগর হোসেন, ওবায়দুল, কাউসার, শাহরিয়া, মাইনুল, রাতুল, বাধন, সাইফুলসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

উদ্যোক্তারা জানান, প্রবাস থেকে তাদের সার্বিক সহযোগিতায় ছিলেন- সংগঠনের সভাপতি শাহ্আলম গাজী (এসএমজী), সিনিয়র সহ সভাপতি রাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক স্বাধীন ইসলাম আশিক, সম্মানিত সদস্য হাবিব শেখ (রফিকুল ) ও মোহাম্মদ আকরাম।

প্রসঙ্গত, ‘জাগো বাঙালী মমতার বন্ধনে’ স্লোগানে প্রতিষ্ঠিত সামাজিক সেবামূলক সংগঠন বেঙ্গল বন্ধন ফাউন্ডশন গেল এক বছর ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।