ইসরাইলি আগ্রাসন বন্ধ ও পণ্য বয়কটের আহবানে মধুপুর পীরের মহাসমাবেশ
মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও ইসরাইলি পণ্য বয়কটের আহবানে মুন্সিগঞ্জের শ্রীনগরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ সভাপতিত্ব করেন।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পাইলট স্কুল মাঠে ‘সর্বদলীয় ওলামায়ে কেরাম এবং তৌহিদী জনতা’ শ্রীনগরের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
সমাবেশে মুন্সিগঞ্জের খ্যাতনামা আলেমগণ বক্তব্য প্রদান করেন। তাঁরা ইসরাইলের নির্মম আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
বক্তারা ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়ে বলেন, ‘আমাদের বয়কটই হবে তাদের অন্যায়ের জবাব।’
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নিরীহ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


