১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১১:৫৫
ইরানের হামলায় মুন্সিগঞ্জের প্রবাসী নিহত: জেলা প্রশাসকের শোক, আর্থিক সহায়তা
খবরটি শেয়ার করুন:
149

মুন্সিগঞ্জ, ১৮ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের আধারা ইউনিয়নের ইরাক প্রবাসী হবি মিয়া পাইক (৩৭) নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং সার্বিক খোঁজখবর নিতে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, মুন্সিগঞ্জ সদরের পক্ষ থেকে নিহতের বাড়িতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিককে পাঠানো হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে নগদ ২৫ হাজার টাকা, শুকনো খাবার ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

পাশাপাশি নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অনুদান প্রাপ্তিসহ অন্যান্য বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।