আন্তর্জাতিক অভিবাসী দিবসে ওকাপের আলোচনা সভা
মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) মুন্সিগঞ্জ কার্যালয়ে দিবসটি উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ওকাপের প্রজেক্ট অফিসার সালমা আক্তার মনি, ওকাপ মুন্সিগঞ্জের ফিল্ড অফিসার ইউজিন ম্রং সহ বিদেশফেরত ও বিদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ওকাপের ফোরাম সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সদস্যদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামুলক বিনোদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।P
১৮৫
মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) মুন্সিগঞ্জ কার্যালয়ে দিবসটি উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ওকাপের প্রজেক্ট অফিসার সালমা আক্তার মনি, ওকাপ মুন্সিগঞ্জের ফিল্ড অফিসার ইউজিন ম্রং সহ বিদেশফেরত ও বিদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ওকাপের ফোরাম সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সদস্যদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামুলক বিনোদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।P









