১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:১৪
আজ দ্বিতীয় বিশ্ব আলু দিবস
খবরটি শেয়ার করুন:
217

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

সব ধরনের তরকারির সঙ্গে খাওয়া যায় এমন একটি সবজি আলু। আমরা দৈনন্দিন জীবনে প্রায় প্রতিদিনই আলু খেয়ে থাকি। এবছর দ্বিতীয় বারের মতো আলুকে উদযাপন করতে বিশ্ব আলু দিবস পালন করা হচ্ছে। দিনটি খাদ্যনিরাপত্তা, পুষ্টির উন্নয়ন ও জীবনধারণে সহায়তার ক্ষেত্রে আলুর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে।

যুক্তরাষ্টের খাদ্য এবং কৃষি সংস্থার (এফএও) সমর্থনে এই দিনটি প্রতিষ্ঠা করে জাতিসংঘ। মূলত পুষ্টিগুণ থেকে শুরু করে অর্থনৈতিক, পরিবেশগত ও সংস্কৃতির ক্ষেত্রে আলুর তাৎপর্যপূর্ণ সুবিধাগুলো বিশ্বব্যাপী মানুষের মনোযোগ আকর্ষণ করতে এ সিদ্ধান্ত। এ ছাড়া দিনটি কর্মসংস্থান এবং আয় বৃদ্ধির ক্ষেত্রে আলুর অবদানকে স্বীকৃতি দেয়।

২০২৩ সালের ১৬ ডিসেম্বর ঐতিহাসিক এ সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।

সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর ৩০ মে বিশ্ব আলু দিবস পালন করা হবে। সে হিসেবে এবার দ্বিতীয় বারের মতো এটি পালন করা হচ্ছে।

দিনটিকে স্বীকৃতি দিতে সবচেয়ে বেশি কাজ করেছে পেরু এবং ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি)। পেরুতে আলুর হাজারের বেশি জাতের চাষ হয়।