অ্যাম্বুলেন্সে মিলল ৫০ হাজার ইয়াবা
কক্সবাজারে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় পুলিশ-বিজিবির যৌথ চেকপোস্টে ধরা পড়েছে ৫০ হাজার ইয়াবা। এ ঘটনায় ওই অ্যাম্বুলেন্সের চালক সাইফুল আলম (৩২) ও শিখা রানী (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে। বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রবিউল ইসলাম জানান, শিখা রানী একজন নার্স। তবে তিনি কোন হাসপাতালে কাজ করেন, অ্যাম্বুলেন্স কোন হাসপাতালের সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য এই বিজিবি কর্মকর্তা দিতে পারেননি। রবিউল জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্চা চেক পোস্টে ওই অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ৫০ হাজার ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে এই বিজিবি কর্মকর্তা জানান।
184
কক্সবাজারে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় পুলিশ-বিজিবির যৌথ চেকপোস্টে ধরা পড়েছে ৫০ হাজার ইয়াবা।
এ ঘটনায় ওই অ্যাম্বুলেন্সের চালক সাইফুল আলম (৩২) ও শিখা রানী (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রবিউল ইসলাম জানান, শিখা রানী একজন নার্স।
তবে তিনি কোন হাসপাতালে কাজ করেন, অ্যাম্বুলেন্স কোন হাসপাতালের সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য এই বিজিবি কর্মকর্তা দিতে পারেননি।
রবিউল জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্চা চেক পোস্টে ওই অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার ৫০ হাজার ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে এই বিজিবি কর্মকর্তা জানান।






