স্বতন্ত্র মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে আইনজীবিদের মানববন্ধন
140

মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মজিবুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে আইনজীবিদের আয়োজনে জেলা আইনজীবি সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আইনজীবি সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা,সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন খান স্বপন, এড. তোতা মিয়া, এড. হালিম প্রমুখ।

প্রসঙ্গত, রোববার (১৭জানুয়ারী) রাতে মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মী-সমর্থকদের হামলার স্বীকার হন এড. মুজিবুর রহমান। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ