স্বতন্ত্র মেয়র প্রার্থীর উপর আ. লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলা
130

মুন্সিগঞ্জ, ১৮ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট মুজিবুর রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (১৭ জানুয়ারি) মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শীকার মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লবের লোকজন এ হামলা করেছে।

এর আগেও আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাদের মোল্লার নির্বাচনী প্রচারণায় বাঁধাদান ও তার উপর হামলার ঘটনা ঘটে। সে ঘটনায় থানায় একাধিক অভিযোগ দিলেও পুলিশের ভূমিকা ছিলো নির্বিকার।

গতকালকের হামলায় মেয়র প্রার্থী মুজিবুর রহমান সহ ৬ জন আহত হয়েছেন। এতে মুজিবুর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লব বলেন, এসব অভিযোগ সত্যি নয়। কিছু দৃস্কুতকারী আমাকে হেয় করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দেখা হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ