স্কুল-কলেজের মাঠে হাট বসালেই তাৎক্ষণিক ইজারা বাতিল: আইনশৃঙ্খলা সভায় ডিসি
35

মুন্সিগঞ্জ, ১০ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে কুরবানির পশুর হাটের ইজাদার বা অন্য কেউ স্কুল-কলেজের মাঠে পশুর হাট বসালে সংশ্লিষ্ট হাটের ইজারা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এতে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও মাঠ সংরক্ষণের স্বার্থে কোনো অবস্থাতেই স্কুল-কলেজের মাঠে পশুর হাট বসানো যাবে না। কেউ এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট হাটের ইজারা বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত মাদকবিরোধী “জিরো টলারেন্স” নীতির আলোকে জেলায় মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়া ঈদকে সামনে রেখে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ