সুপারমার্কেটে ‘জনপ্রিয়’ ৩ ফার্মেসীকে ৬০ হাজার টাকা জরিমানা
135

মুন্সিগঞ্জ, ১৯ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট এলাকায় স্থানীয়ভাবে ব্যাপক পরিচিত ৩ টি ফার্মেসীতে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধবার (১৯ আগস্ট) বিকালে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ঔষধ প্রশাসন অধিদপ্তর, মুন্সিগঞ্জ এর তত্ত্বাবধানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক মাহবুব হোসেন জানান, সুপারমার্কেট এলাকায় অবস্থিত মর্ডাণ ফার্মেসী, মেসার্স হালিম মেডিকেল হল-২ এবং মেসার্স সততা মেডিসিন কর্ণার-২ ফার্মেসীগুলোতে অভিযান পরিচালনা করে ঔষধ আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে মর্ডাণ ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্স, মেয়াদ উত্তীর্ণ এবং রেজিস্ট্রেশনবিহীন ঔষধ পাওয়ায় ৪০ হাজার ও ড্রাগ লাইসেন্স না থাকায় হালিম মেডিকেল হল-২ এবং সততা মেডিসিন কর্ণার-২ এর মালিককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ