সিরাজদিখানে যানবাহনে ভ্রাম্যমান অাদালতের অভিযান
মুন্সিগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে বিভিন্ন যানবাহনের সম্মূখের বাম্পার ও এঙ্গেল অপসারনের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
১৬ এপ্রিল রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এ অভিযানে ২২টি বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানকে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১৫১ ধারায় ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সিরাজদিখানের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় মোবাইল কোর্টকে পাশে থেকে সহযোগিতা করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়ারদৌস হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখানের সাংবাদিকবৃন্দ ।
ভ্রাম্যমাণ আদালতটির ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম জানান, বিআরটিএ কর্তৃক ১৫ এপ্রিলের মধ্যে বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের এ্যাঙ্গেল, বাম্পার ও হুক নিজ খরচে সরিয়ে ফেলার জন্য মালিকদের পত্র দিয়ে, বিভিন্ন পত্রপত্রিকায়, টিভির স্ক্রলের মাধ্যমে নির্দেশ দিলেও যারা সরিয়ে ফেলেনি তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে।







