সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
২৪

মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আবিরপাড়া এলাকায় জনৈক সিহাব হোসেনের বেকারি দোকানের গলির সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার আবিরপাড়া এলাকার ফরহাদ শেখ (৩৬), সন্তোষপুরের বাসিন্দা মোহাম্মদ আলী ওরফে সালমান (৪৫) এবং পশ্চিম রাজদিয়া এলাকার বাবু শেখ (২৬)।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে আজ রোববার (২২ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ