সিরাজদিখানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘আলোক প্রজ্জ্বলন’
139

মুন্সিগঞ্জ, ৭ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭ টায় উপজেলার শেখরনগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের সামনের রাস্তায় কেন্দীয় ছাত্রলীগের নির্দেশে শেখরনগর ইউনিয়ন ছাত্রলীগ আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

শেখরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদিকুল আউয়াল সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম ইসতিয়াকের সঞ্চালনায় উপস্তিত ছিলেন শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মো. আইয়ুব রতন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রিংকু সরকার, শেখরনগর ইউপি ৬ নং ওয়ার্ড সদস্য হেলাল খান, শেখরনগর ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক টুটুল সরকার, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো হারুন, কেয়াইন ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাব্বির মোড়ল, শেখরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন মৃধা প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ