শ্রীনগরের রুদ্রপাড়ায় মাদক কারবারি রফিকুল ইয়াবা সহ গ্রেফতার
136

মুন্সিগঞ্জ, ২৩ জুন, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে মো. রফিকুল ইসলাম (২২) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

সোমবার দুপুর পৌণে ১ টায় উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারি রফিকুল ইসলাম রুদ্রপাড়া গ্রামের সবজল তালুকদারের ছেলে।

র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার জেলা পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপাড়ার কাদিরের দোকানের মোড় এলাকার মাওলানা আব্দুল কাদির জিহাদীর বাড়ির সামনে থেকে মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনা বেচা করে আসছিল। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ