শোক দিবস; জেলা প্রশাসনের আলোচনা সভা, র্যালী ও বেকারদের মাঝে চেক বিতরণ
মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জেলা শহরে শোক র্যালী, জেলা শিল্পকলা একাডেমী তে অালোচনা সভা ও বেকারদের মাঝে চেক বিতরণ করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত স্বজনদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমী তে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ অাওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ শহীদুল্লাহ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।
155
মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জেলা শহরে শোক র্যালী, জেলা শিল্পকলা একাডেমী তে অালোচনা সভা ও বেকারদের মাঝে চেক বিতরণ করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত স্বজনদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমী তে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ অাওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ শহীদুল্লাহ,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।







