শৃঙ্খলা ফেরাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল এলাকা থেকে সকল হকার উচ্ছেদ
21

মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল এলাকার হাসপাতাল প্রাঙ্গণ থেকে সকল ধরনের ভ্রাম্যমাণ হকার উচ্ছেদ করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে হাসপাতালের সামনে ও ভেতরে অবস্থান নেওয়া ঝালমুড়ি, আচার, ডাব বিক্রিসহ বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান ও ভ্যান সরিয়ে দেওয়া হয়।

একই সঙ্গে হাসপাতাল এলাকায় চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কিছু অস্থায়ী পরিবহনও অপসারণ করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, হাসপাতাল এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, রোগী ও স্বজনদের চলাচল নির্বিঘ্ন করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ