মুন্সিগঞ্জে শহরের ৮ ডায়াগনস্টিক সেন্টারে প্রশাসনের অভিযান, নিউ স্কয়ারকে জরিমানা
32

মুন্সিগঞ্জ, ২৫ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার (২৫ এপ্রিল) মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর হাসপাতাল এলাকার মেডিস্টার, রেনেসা, সিটি ডায়াগনস্টিক, নিউ স্কয়ারসহ মোট ৮টি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়।

এসময় ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স ও ফায়ার সার্ভিসের অনুমোদন রয়েছে কি না তা যাচাই করা হয়। পাশাপাশি ল্যাবে কর্মরত টেকনিশিয়ান ও এক্স-রে মেশিন পরিচালনায় নিয়োজিতদের প্রয়োজনীয় লাইসেন্স আছে কি না তাও খতিয়ে দেখা হয়।

এছাড়া বিভিন্ন মেডিকেল টেস্টে ব্যবহৃত রিয়েজেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না, সে বিষয়েও তদারকি করা হয়।

অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ছাড়া ল্যাব ও এক্স-রে কার্যক্রম পরিচালনার দায়ে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ