মেঘনায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
১৯২

মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক মোতালেব হোসেনের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ডুবুরি দলের তৃতীয় দিনের অভিযানে বাক্লহেডের ভেতর থাকা একটি কেবিন থেকে নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭। রাত পৌনে ১১টার দিকে লঞ্চটি চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে ঢাকার ডেমরাগামী বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে ছয় শ্রমিকসহ ডুবে যায় নৌযানটি। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে ও একজন অপর একটি লঞ্চে ওঠেন। তবে নিখোঁজ ছিলেন শ্রমিক মোতালেব। তার সন্ধানে উদ্ধারে অভিযান চালায় নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ