মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এক নারীর আত্মহত্যা
117

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্যথার যন্ত্রনা সইতে না পেরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গোসল খানায় গলায় ফাঁস দিয়ে মাজেদা বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৩০জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে গোসল খানার রেলিংয়ের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের রায়েরবাগ গ্রামের মো.বাবুল শেখের স্ত্রী।

মৃত মাজেদা বেগমের মেয়ে মিনারা আক্তার বলেন, ‘আমার মা ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল, তার সাথে আমিও হাসপাতালে থাকি। পেটের ব্যথা যন্ত্রনায় কাতর ছিল। রাত ১২ টার সময় আমি ঘুমন্ত ছিলাম তখন মা হাসপাতালের গোসল খানায় গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। একটা মহিলা দেখে চিৎকার দেয় তখন ১ টা বাজে। চিৎকার শুনে আমি দৌড়াইয়া গোসল খানায় যাইয়া দেখি মার গলায় ওড়না পেঁচানো।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান বলেন, ওই নারী বিভিন্ন রোগে ভুগছিলেন। দেড় মাসে আগেও ঢাকার একটি হাসপাতালে তার পিত্তথলির অপারেশন হয়েছে। আমাদের ধারনা ব্যথা যন্ত্রনা সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে সিরাজদিখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ