মুন্সিগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তা থেকে ফেন্সিডিল জাতীয় ১০০ বোতল সিরাপসহ গ্রেপ্তার যুবক
১৩৯

মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ফেন্সিডিল জাতীয় উইনক্রেক্স সিরাপের ১০০ বোতলসহ জিহাদ শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তা মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) রাশেদ মুন্সী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় আমজাদ মিল্কি নামের এক ব্যক্তির ফলের দোকানের সামনের পাকা রাস্তা থেকে জিহাদ শেখকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ফেন্সিডিল জাতীয় WINCEREX-এর ১০০ বোতল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জিহাদ শেখ ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলাম লিটন শেখের ছেলে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ