মুন্সিগঞ্জের বেতকা ব্রিজ থেকে ৪০০ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করলো ডিবি
25

মুন্সিগঞ্জ, ২২ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (২১ জুন) রাতে টংগিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জহিরুল ইসলাম রনি (৩৪), টংগিবাড়ী উপজেলার বানখারা গ্রামের মো. রতন শেখ (৩৮) এবং শরীয়তপুরের সখিপুর থানা এলাকার শহিদুল ইসলাম শান্ত (৩৩)।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল রাত পৌনে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ টংগিবাড়ীর বেতকা চৌরাস্তার ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় সন্দেহভাজন ওই তিনজনকে তল্লাশি করে ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ