মুন্সিগঞ্জের নবনির্বাচিত ২৭ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ
169

মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার প্রথম ও দ্বিতীয় ধাপে নির্বাচিত ২৭ ইউপি চেয়ারম্যান বুধবার দুপুরে শপথ নিয়েছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল তাদের শপথবাক্য পাঠ করান।

সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন, বাসাইল, বয়রাগাদি, ইছাপুরা, লতুব্দী, বালুরচর, মালখানগর, মধ্যপাড়া, কোলা, জৈনসার, চিত্রকোট, রাজানগর, শেখরনগর, কেয়াইন ইউনিয়ন এবং শ্রীনগর উপজেলার আটপাড়া, বাড়ৈখালি, বীরতারা, হাষাড়া, ষোলঘর, বাঘরা, ভাগ্যকুল, কোলাপাড়া, কুকুটিয়া, পাটাভোগ, রাঢ়ীখাল, শ্রীনগর ও শ্যামসিদ্ধি ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলী মজুমদার, সহকারী কমিশনার শাহ নুসরাত, সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ