মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বাড়ি ফেরার পথে সাংবাদিকের উপর মাদকসেবীর হামলা
421

মুন্সিগঞ্জ, ২৩ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে রাতে বাড়ি ফেরার পথে কথা কাটাকাটির জেরে সাংবাদিকের উপর মাদকসেবীর নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আহত বিপু মাদবর আমার বিক্রমপুর অনলাইন পত্রিকার প্রতিনিধি। তার বাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামে।

বিপু মাদবর জানান, শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ১২ টার দিকে প্রতিদিনের মতো আমি বাসায় যাওয়ার পথে কাঠাদিয়া সড়কে মাদকসেবী সিজানসহ কয়েকজন দুর্বৃত্ত আমাকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে। শরীরে সোয়েটার থাকায় গুরুতর দুর্ঘটনা ঘটেনি। কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত লাগে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিপু বলেন, কিছুদিন আগে এই এলাকায় মদ পানে ৫ জনের মৃত্যূর ঘটনা ঘটে। সেসময় নিহত ব্যাক্তিদের সাথে হামলাকারি সিজানও মদপান করে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেয়। পরে সে বাড়িতে আসে। আমি সেসময় সংবাদ পরিবেশন করায় সেই জের ধরে সিজান তার পরিবারের সদস্যদের নিয়ে আমার উপর হামলা চালায়। আমি বিষয়টি পরে থানা-পুলিশকে জানিয়েছি।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, আহত সাংবাদিক বিষয়টি আমাকে অবহিত করেছে। আমি তাকে থানায় এসে অভিযোগ দায়ের করতে বলেছি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ