মুন্সিগঞ্জে শ্রমিক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
135

মুন্সিগঞ্জ, ১৫ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে মুন্সিগঞ্জ পৌরসভার ডায়াবেটিক হাসপাতাল সড়কে জাতীয় শ্রমিক লীগ, শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম বলেন, শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক এস এম আজম খসরুর নির্দেশে ও স্থানীয় সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস এর সহযোগিতায় তারা এই কর্মসূচি পালন করছেন।

তিনি আরও জানান, মাসব্যাপী এই কর্মসূচি চলবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সালমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফরহাদ হোসেন আবির, জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন পাঠান লিটন, নির্মাণ শ্রমিক লীগ নেতা তোতা মিয়া, পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি রশিদ সর্দার, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সেলিম মাদবর, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইশরাক হোসেন সোহেল প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ