মুন্সিগঞ্জে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত নারী, বার্ণ ইন্সটিটিউটে প্রেরণ
1

মুন্সিগঞ্জ, ১৫ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিমে রান্নার সময় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে রহিমা বেগম (৪২) নামে এক নারী দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুরে আব্দুল হালিম দেওয়ানের বাড়িতে রান্নার সময় অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালতির মাধ্যমে অক্সিজেন অপসারণ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ রহিমা বেগমকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ