মুন্সিগঞ্জ শহরে ৬ তলায় ফ্ল্যাট বাসার দরজা ভেঙ্গে স্বর্ণ- নগদ টাকা চুরি!
72

মুন্সিগঞ্জ, ১৫ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে স্বর্ণ-নগদ টাকা ও মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার রাতের কোন এক সময় মাঠপাড়ার নুরজাহান ভিলার ৬ তলায় এ ঘটনা ঘটে।

ফ্ল্যাটের ভাড়াটিয়া শাহনাজ আক্তার বলেন, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সবশেষ আমি বাসায় ছিলাম। পরে ঘর তালা দিয়ে বাবার বাড়িতে যাই। শুক্রবার সকাল ৮টায় প্রতিবেশীর কাছে ‘ঘরের দরজার সিটকিনি ভাঙা’ খবর পেয়ে বাসায় এসে ভেতরে ঢুকে দেখতে পাই আলমারির দরজা খোলা অবস্থায় রয়েছে। পুরো ঘরই এলেমেলো। তল্লাশি করে দেখি ঘরে থাকা ৩ ভরি স্বর্ন, নগদ ১ লাখ টাকা, ৪টি মোবাইল, ১টি ল্যাপটপ, দুইটি ব্লেন্ডার মেশিন চুরি হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ