মুন্সিগঞ্জে মুদি সদাই বিক্রির দোকানে বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ঔষধ, জরিমানা
মুন্সিগঞ্জ, ১১ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে মুদি সদাই বিক্রির দোকানে বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ঔষধ রাখায় জরিমানা করেছে ঔষধ প্রশাসন মুন্সিগঞ্জ। গতকাল বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকার মেসার্স রিজিকমিন আল্লাহ ষ্টোর (মহিউদ্দিন ষ্টোর) কে রেজিস্ট্রেশনবিহীন ঔষধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মুন্সিগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব হোসেন এসব তথ্য জানান। ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জ কার্যালয়ের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোসেফা ইয়াসমিন এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
187
মুন্সিগঞ্জ, ১১ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মুদি সদাই বিক্রির দোকানে বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ঔষধ রাখায় জরিমানা করেছে ঔষধ প্রশাসন মুন্সিগঞ্জ।
গতকাল বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকার মেসার্স রিজিকমিন আল্লাহ ষ্টোর (মহিউদ্দিন ষ্টোর) কে রেজিস্ট্রেশনবিহীন ঔষধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মুন্সিগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব হোসেন এসব তথ্য জানান।
ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জ কার্যালয়ের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোসেফা ইয়াসমিন এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।





