মুন্সিগঞ্জে মা ইলিশ ধরার সময় ১১৭ জেলে আটক
মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) চলতি ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধ না মেনে ডিমওয়ালা মা ইলিশ ধরার সময় মুন্সিগঞ্জের পদ্মা নদী থেকে ১১৭ জন জেলেকে আটক করা হয়েছে। জানা যায়, রোববার (১৮ অক্টোবর) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর লৌহজং অংশে মা ইলিশ নিধন করায় ৯৩ জন জেলের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬ জন জেলের প্রত্যেককে ১০০০ টাকা ও ১ জনকে ৪ হাজার টাকা জরিমানা সহ মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং ৩ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ এর অংশ হিসেবে পদ্মা নদীতে...
২১৭
মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
চলতি ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধ না মেনে ডিমওয়ালা মা ইলিশ ধরার সময় মুন্সিগঞ্জের পদ্মা নদী থেকে ১১৭ জন জেলেকে আটক করা হয়েছে।
জানা যায়, রোববার (১৮ অক্টোবর) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর লৌহজং অংশে মা ইলিশ নিধন করায় ৯৩ জন জেলের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬ জন জেলের প্রত্যেককে ১০০০ টাকা ও ১ জনকে ৪ হাজার টাকা জরিমানা সহ মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং ৩ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ এর অংশ হিসেবে পদ্মা নদীতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ রাসেদুজ্জামান, এক্সিকিউটিব ম্যাজিস্টেট ইলিয়াস শিকদার ও বিকাশ চন্দ্র বর্মন।
এসময় আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার।









