মুন্সিগঞ্জে মদ খাওয়ার সময় আটক, ৬ মাসের কারাদন্ড
মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে মদ খাওয়ার সময় এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ৩টা’র দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে ঐ এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে সাগর পোদ্দার (৩২) কে মদ সেবনরত অবস্থায় আটকের পর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করেন।
১৭৬
মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মদ খাওয়ার সময় এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল দেয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুর ৩টা’র দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে ঐ এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে সাগর পোদ্দার (৩২) কে মদ সেবনরত অবস্থায় আটকের পর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করেন।









