মুন্সিগঞ্জে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেছে মাদ্রাসা শিক্ষার্থীর
11

মুন্সিগঞ্জ, ২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামে পানিতে পড়ে সিয়াম (৫) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (১ আগস্ট) মাগরিবের সময় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সিয়াম স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান মিশুকের ছেলে। তার দাদা মনির হোসেন প্রধান এবং বড় চাচা মরহুম অলি চেয়ারম্যান প্রধান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের খালের ঘাট এলাকায় খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সিয়াম। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তার মৃত্যু হয়।

সিয়াম স্থানীয় আস সালাম ইন্সটিটিউট নামক মাদ্রাসার নার্সারী শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে আড়ালিয়া গ্রামজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

এ ঘটনায় পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় খাল, পুকুর ও জলাশয়ের আশপাশে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ